ক্ষোভের মুখে রাস্তা ছাড়ার প্রতিবেদনটি সত্য নয়, জানালেন শিক্ষার্থীরা

২৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কর্মসূচি

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কর্মসূচি © ফাইল ছবি

‘পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়লেন তিতুমীরের শিক্ষার্থীরা’ এমন শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদটি সঠিক নয় বলে প্রতিবাদ জানিয়েছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (২৫ অক্টোবর) ‘তিতুমীর ঐক্যে’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে মহাখালীর আমতলী মোড়ে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

তারা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে দুপুরে রাজধানীর মহাখালীর আমতলী মোড়ে আমরা কর্মসূচি পালন করি। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি বৈঠকের আশ্বাস দেওয়া হলে আমরা কর্মসূচি থেকে সরে আসি।

আন্দোলকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্যে’-এর উপদেষ্টা জাহাঙ্গীর সানি বলেন, তীব্র যানজট ও জনদুর্ভোগের আশঙ্কায় ডিসি, গুলশান থানার ওসি সোহেল, বনানী তদন্ত কর্মকর্তা মেহেদীসহ ট্রাফিক এবং গুলশান ও বনানী থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুরোধ জানান। প্রশাসনের সহযোগিতা ও শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীরা কর্মসূচি থেকে সরে আসে। এরপর ১০ জনের প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে সাক্ষাতের জন্য বলা হয়।

প্ল্যাটফর্মটির আরেক উপদেষ্টা গোলাম কিবরিয়া মোয়াজ বলেন, গণমাধ্যমে প্রচারিত ‘পথচারীদের ক্ষোভের মুখে রাস্তা ছাড়া এই সংবাদগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। সচিবালয় থেকে আলোচনার জন্য ডাকার পর আমরা রাজপথ ছেড়েছি, জনগণের তোপের মুখে নয়। এমন ভিত্তিহীন প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9