র‍্যাগিং ও মাদক নিয়ন্ত্রণে কুবি প্রক্টরিয়াল বডির ৪ নির্দেশনা

২৪ অক্টোবর ২০২৪, ০৮:০১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক © টিডিসি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাদক নিয়ন্ত্রণ ও র‍্যাগিং বন্ধে চার নির্দেশনা দিয়েছে প্রক্টরিয়াল বডি। এছাড়াও মাদক ও র‍্যাগিংয়ের সাথে কেউ জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে অ্যাকাডেমিক ও বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নিবে প্রশাসন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের স্বাক্ষর সম্বলিত  একটি নির্দেশনা পত্র থেকে এ তথ্য জানা যায়। 

নির্দেশনায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নতুন ও পুরোনো কোনো শিক্ষার্থীর প্রতি শারীরিক, মানসিক, মৌখিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেকোনো প্রকার হেনস্তা (র‍্যাগিং, বুলিং, বডি শেমিং, ইভটিজিং) নিষিদ্ধ করা হয়েছে৷ পরিচয়পর্বের নামে ক্যাম্পাসের অভ্যন্তরে ও বাইরে জড়ো করে ম্যানার শেখানো সম্পূর্ণ নিষিদ্ধ। নবীন শিক্ষার্থী নিজেকে ভিক্টিম মনে করে এমন শারীরিক-মানসিক পীড়ন ও অশোভন আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাদক- ক্রয়, বিক্রয় ও সেবন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নির্দেশনা পত্রটিতে৷ 

এদিকে বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে যোগাযোগের নির্দেশনা প্রদান করা হয় বিজ্ঞপ্তিতে।  এছাড়াও প্রক্টরিয়াল বডির সদস্যদের সাথে যোগাযোগ করার জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী গণমাধ্যমকে বলেন, ‘র‍্যাগিংয়ে জড়িত প্রমাণিত হলে ছাত্রত্ব ও হলের সিট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷’

কলকাতায় পড়াশোনা, ঢাকায় শুরু কর্মজীবন— বহুমাত্রিক শিল্পী মুস…
  • ২৯ জুন ২০২৬
হারিয়ে যাওয়া মক্তব শিক্ষা: সরকার কি দৃষ্টি দেবে
  • ২৯ জুন ২০২৬
সরকার যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে: প্…
  • ২৯ জুন ২০২৬
দোকানির টাকা নিয়ে বৈষম্যবিরোধী নেতা বললেন—‘আমি আপনার উপকার …
  • ২৯ জুন ২০২৬
আদ-দ্বীন হাসপাতাল বন্ধ হলে শিক্ষার্থীর ভবিষ্যতের দায় কে নেব…
  • ২৯ জুন ২০২৬
ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
  • ২৯ জুন ২০২৬