তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে ১০ সদস্যের টিম যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে

২৪ অক্টোবর ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের

মহাখালীতে সড়ক অবরোধ তিতুমীর শিক্ষার্থীদের © টিডিসি ফটো

পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা ১০ সদস্যের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে মহাখালীর আমতলীতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।

এসময় ঢাকা ময়মনসিংহ রুটের মহাখালী অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়। তখন পুলিশের মধ্যস্থতায় শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি বৈঠকের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিল শিক্ষার্থীরা তাদের কথা মেনে নিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসেন।

আন্দোলনরত এক শিক্ষার্থী নায়েক নুর মোহাম্মদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছি। আমাদের থেকে ১০ সদস্যদের একটি টিম আজকে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে যাবেন। সেখানে পুলিশের দুইজন সদস্য ও থাকবেন।

এর আগে সকাল থেকেই সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের বৃহৎ প্লাটফর্ম ‘তিতুমীর ঐক্য’-এর ৩ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিল। 

তাদের দাবিগুলো হল-ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক করতে হবে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে। তিতুমীর বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে।

এছাড়াও আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নেয়া হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।

সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্…
  • ২৯ জুন ২০২৬
এনএসইউতে দেশের সবচেয়ে বড় ভাষাভিত্তিক প্রতিযোগিতা ‘ইন্টারন্য…
  • ২৯ জুন ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের অ্যানিমেশন প্রদর্শনীতে অংশগ্রহণ
  • ২৯ জুন ২০২৬
ভেনেজুয়েলার ভূমিকম্প দুর্গতদের জন্য ৩ কোটির বেশি টাকা অনুদ…
  • ২৯ জুন ২০২৬
নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
  • ২৯ জুন ২০২৬
ছাত্রদলের বিরুদ্ধে অবৈধ সিট দখলের অভিযোগে রাবি শিবিরের মানব…
  • ২৯ জুন ২০২৬