কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে ব্যাপক রদবদল

২৪ অক্টোবর ২০২৪, ১০:৫৩ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক কাঠামোর ২০টি পদে রদবদল করা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, মোহাম্মদ রেজাউল করিমকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার থেকে কাজী নজরুল ইসলাম হলে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে বদলি করা হয়েছে। মো. আমিরুল হক চৌধুরীকে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার থেকে শেখ হাসিনা হলে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে প্রকৌশল অনুষদের ডিন অফিসে এবং রিজোয়ানা করিমকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে ডেপুটি রেজিস্ট্রার পদে পদায়ন করা হয়েছে।

সহকারী রেজিস্ট্রার পদেও পরিবর্তন আনা হয়েছে। মোশারফ হোসেন ভূঁইয়াকে নিরাপত্তা শাখা থেকে পরিবহন পুলে; গাজী মোহাম্মদ আবদুল হান্নানকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিস থেকে কেন্দ্রীয় লাইব্রেরিতে এবং মোহাম্মদ রহমত উল্লাহকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল থেকে প্রকৌশল দপ্তরে সহকারী রেজিস্ট্রার হিসেবে বদলি করা হয়েছে। 

এছাড়াও কামরুল আহসান রুবেলকে রেজিস্ট্রার দপ্তর থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে এবং দিলশাদ পারভীনকে এস্টেট শাখা থেকে মার্কেটিং বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে স্থানান্তর করা হয়েছে।

সেকশন অফিসার পদেও রদবদল হয়েছে। মো. ইমাম হাসান প্রকৌশল দপ্তর থেকে কলা ও মানবিক অনুষদের ডিন অফিসে; ওমর ফারুক মামুন কলা ও মানবিক অনুষদের ডিন অফিস থেকে পদার্থবিজ্ঞান বিভাগে এবং নুর মোহাম্মদকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে রেজিস্ট্রার দপ্তরে স্থানান্তরিত করা হয়েছে। মাসুদুর রহমান পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সেকশন অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আরো পড়ুন: কুবির হলে মাদক পাওয়া গেলে সিট বাতিল, থাকবে না গণরুম

মোহাম্মদ জাকির হোসেন চৌধুরীকে হিসাব কর্মকর্তা পদ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে স্থানান্তর করা হয়েছে। মো. আবুল কালামকে সহকারী হিসাব কর্মকর্তা পদে এবং দিপক চন্দ্র মজুমদারকে প্রকৌশল দপ্তর থেকে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।

মোহাম্মদ ময়নাল হোসেনকে নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হল থেকে পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরে, মো. আকতার হোসেনকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অফিসে, মো. এরশাদুল আলমকে কাজী নজরুল ইসলাম হল থেকে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে, মোহাম্মদ আতিকুর রহমানকে অর্থ ও হিসাব দপ্তর থেকে নৃবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছে।

একসঙ্গে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে জমজ দু…
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950