‘জেগেছে রে জেগেছে, সাত কলেজ জেগেছে’

২৩ অক্টোবর ২০২৪, ১২:৫৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা

সাইন্সল্যাবে অবস্থান কর্মসূচি পালন করছে সাত কলেজের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ঢাবি অধিভুক্ত রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি সাত কলেজকে পূর্ণাঙ্গ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ২৪ ঘন্টার আল্টিমেটাম শেষে আবারো অবরোধ কর্মসূচিত পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এসময় জেগেছে রে জেগেছে, সাত কলেজ জেগেছে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে সায়েন্সল্যাব মোড়। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা কলেজ শহীদ মিনারে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এর আগে  বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে আসতে থাকেন।

এরপর বেলা সাড়ে ১২ টার পরে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে সায়েন্সল্যাব মোড়ে রাস্তায় বসে পড়ে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। এসময় সাইন্সল্যাব সংলগ্ন সকল রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাইন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন। 

"সাত কলেজ আওয়াজ তুলো, অধিভুক্তি বাতিল করো,অধিভুক্তি না মুক্তি, মুক্তি মুক্তি, শিক্ষা না সিন্ডিকেট, শিক্ষা শিক্ষা, শিক্ষা নিয়ে বাণিজ্য, মানি না মানবো না, জেগেছে রে জেগেছে, সাত কলেজ জেগেছে" ইত্যাদি স্লোগানে মুখরিত করে রাখে সাইন্সল্যাব মোড় সংলগ্ন এলাকা।

একসঙ্গে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে জমজ দু…
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950