‘ছাত্রলীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’

২৩ অক্টোবর ২০২৪, ০৭:১৬ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা © সংগৃহীত

ছাত্রলীগকে নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের দাবিতে গণজমায়েত ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে শিক্ষার্থীরা, ‘হৈ হৈ রৈ রৈ, ছাত্রলীগ গেলি কই’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্রলীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘ছাত্রলীগের চামড়া, তুলে নিবো আমরা’, ‘দড়ি ধরে মারো টান, চুপ্পু হবে খান খান’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

মিছিল শেষে নজরুল ভাস্কর্যে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। শিক্ষার্থী রাজু শেখ বলেন, অনতিবিলম্বে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। আমরা ইতিপূর্বে দেখেছি রাষ্ট্রপতি সম্প্রতি বিতর্কিত বক্তব্য দিয়ে নিজের ভারসাম্যহীনতার পরিচয় দিয়েছেন। আমরা চাই তাঁকে পাবনায় ফেরত পাঠানো হোক।

শিক্ষার্থী মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, আমরা ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার পর খুনি হাসিনার দোসররা আবারও নতুন করে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। সেই হাসিনার দোসর চুপ্পু মানসিক ভারসাম্যহীন হয়ে বিভিন্ন সময় প্রলাপ করছেন। আমরা অনতিবিলম্বে এই ভারসাম্যহীন রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ চাই। আমরা খুনি হাসিনাকে দেশ ছাড়া করেছি, চুপ্পুর মতো ভারসাম্যহীন রাষ্ট্রপতিকে সরাতে ২ মিনিটও লাগবে না।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9