নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি চান বুটেক্সের বিভাগীয় প্রধানরা

২২ অক্টোবর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) © টিডিসি

ইন্টারনাল ভিসি নিয়োগসহ আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরানো এবং পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিভাগীয় প্রধানগণ আলোচনা সভা করেছেন। মঙ্গলবার (২২ অক্টোবর) অ্যাকাডেমিক ভবনের টিচার লাউঞ্জে দুপুর আড়াইটায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় প্রধানগণ বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা ও তাদের মতামত তুলে ধরেন। এসময় তারা বুটেক্সের অধ্যাপককে ভিসি হিসেবে চান এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর আহ্বান জানান।

সভায় বিভাগীয় প্রধানগণ বলেন, বিশ্ববিদ্যালয় এবং টেক্সটাইল শিল্পের উন্নয়নের স্বার্থে বুটেক্সে ইন্টারনাল ভিসি নিয়োগের প্রয়োজন। কারণ বুটেক্সের একজন ইন্টারনাল অধ্যাপকই বুঝবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে উন্নয়নের স্বার্থে দ্রুত কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন যা একজন বাইরের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের দ্বারা সম্ভব না। বাইরের কোন শিক্ষকের বিশ্ববিদ্যালয়ের পরিবেশের সাথে মানিয়ে নিতেই অনেক সময় লাগবে।

এছাড়া শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর জন্য বিভাগীয় প্রধানগণ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় সভা আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং পরবর্তীতে শিক্ষার্থীদের মতামত নেয়ার জন্য সকল শিক্ষকগণ দ্রুত শিক্ষার্থীদের সাথে আলোচনা সভা করারও সিদ্ধান্ত নেন।

এর আগে বুটেক্সের বেশিরভাগ শিক্ষার্থী এক্সটারনাল ভিসি নিয়োগের দাবি এবং সাপ্লিমেন্ট পরীক্ষার পদ্ধতি চালুর দাবিতে সকল অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেন এবং তা এখনও চলমান আছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9