ঢাকা কলেজ শিক্ষার্থীকে হেনস্তা, ভিআইপি পরিবহনের ৩০ বাস আটক

২২ অক্টোবর ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
ভিআইপি পরিবহনের আটক করা বাস

ভিআইপি পরিবহনের আটক করা বাস © টিডিসি

ঢাকা কলেজে এক শিক্ষার্থীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জেরে ভিআইপি পরিবহনের ৩০টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২২ আক্টোবর) বেলা সাড়ে ১০ ঘটিকার দিকে বাস থেকে শিক্ষার্থীকে ফেলে আহত করলে পরবর্তী সময়ে বাস আটক করতে শুরু করেন একদল শিক্ষার্থী। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক বাসগুলো মিরপুর রোডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

বাসের ধাক্কায় আহত ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাজিদ হাসান বলেন, ‘আমি আজিমপুর থেকে কলেজে আসার উদ্দেশ্য ভিআইপি বাসে উঠি। বাস থেকে নামার সময় হাফ ভাড়া দিলে ভাড়া না নিয়ে কন্ডাক্টর আমার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে বাস থেকে নামার সময় আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং পা ও হাতে আঘাতপ্রাপ্ত হই। বর্তমানে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসার জন্য এসেছি।’

আরও পড়ুন: নেতাকর্মীদের সিট না দেয়ায় হল প্রভোস্টকে ডেকে নিয়ে হেনস্তা ঢাকা কলেজ ছাত্রদলের

এ বিষয়ে ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘আমরা বিষয়টি জেনেছি। নিউমার্কেট থানাকে জানিয়েছি। বিষয়টি নিউমার্কেট থানা কর্তৃপক্ষ দেখছে। তবে শিক্ষার্থীদের নিজেদের হাতে বিচার তুলে নেওয়া ঠিক নয়।’

অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সূচি প্রকাশ
  • ২৯ জুন ২০২৬
চার বছরেও চালু হয়নি কোটি টাকার মেশিন, সেবা থেকে বঞ্চিত রোগী…
  • ২৯ জুন ২০২৬
আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পাচ্ছে ইরান
  • ২৯ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে নিজ পরিকল্পনার কথা জানালেন প্রধানম…
  • ২৯ জুন ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর তহবিল থেকে বিরোধী দলের আসনে ২০ কোটি টাকা বরা…
  • ২৯ জুন ২০২৬