সমস্যা মোকাবিলায় উপযোগী গবেষণায় গুরুত্ব দিতে হবে : খুবির নতুন উপাচার্য

২২ অক্টোবর ২০২৪, ০১:০১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
খুবির ২৬টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান

খুবির ২৬টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠান © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেছেন, গবেষণা হতে হবে উদ্ভাবনীমূলক। যার মাধ্যমে সমাজের মানুষ উপকৃত হতে পারে। পলিসি মেকাররা যাতে গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে দেশের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম হতে পারেন। 

সোমবার (২১ অক্টোবর) খুবির ২৬টি গবেষণা প্রকল্পের অনুকূলে ১ কোটি ২১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফুল্ল চন্দ্র কেন্দ্রীয় গবেষণাগারের কনফারেন্স রুমে গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্র আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে গবেষকদের হাতে চেক তুলে দেন প্রধান অতিথি।

তিনি আরও বলেন, বর্তমানে সবাই সামাজিক সমস্যা বিশ্লেষণ ও সমস্যাগুলো বোঝার জন্য মাল্টি-ডিসিপ্লিনারি গবেষণায় জোর দিচ্ছে। আমাদেরও এদিকে গুরুত্ব দিতে হবে। গবেষণা যদি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়, তাহলে সংশ্লিষ্ট গবেষকের পাশাপাশি তার প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ও গর্বিত হবে।

নবনিযুক্ত উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দ প্রতিবছর উল্লেখযোগ্য হারে বাড়ছে। অনুদানের এই অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই গবেষণা বরাদ্দের মাধ্যমে গবেষকদের নতুন নতুন আইডিয়া উঠে আসবে এবং নবীন গবেষকরা আরও বেশি অনুপ্রাণিত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে এ বছর থেকে আন্ডারগ্রাজুয়েট ও মাস্টার্সের শিক্ষার্থীদের গবেষণা অনুদান বৃদ্ধির প্রস্তাব দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

২০২৪-২৫ অর্থবছরের রাজস্ব-উন্নয়ন বাজেটের আওতায় গবেষণা প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থের প্রথম পর্যায়ের চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান ও নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. মো. নূরন্নবী। গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ কাজী দিদারুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক প্রফেসর ড. মো. ইয়ামিন কবীর। 

অনুদানপ্রাপ্ত গবেষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নূর আলম ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক তরিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন গবেষণা ও উদ্ভাবনী কেন্দ্রের রিসার্চ অফিসার সাজ্জাদ হোসেন তুহিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও অনুদানপ্রাপ্ত গবেষকরা উপস্থিত ছিলেন।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9