নীলক্ষেত-সাইন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান, তীব্র যানজট

২১ অক্টোবর ২০২৪, ০১:২৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
নীলক্ষেত-সাইন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান

নীলক্ষেত-সাইন্সল্যাব মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের অবস্থান © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে মুক্ত হয়ে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানী নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করেছেন অধিভুক্ত সাত কলেজের একদল শিক্ষার্থী। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। 

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন কলেজগুলোর শিক্ষার্থীরা। এর আগে তারা সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন। 

সরেজমিনে দেখা যায়, নীলক্ষেত মোড়ে দেড়শর মতো শিক্ষার্থী অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দিক থেকে আসা যানবাহনগুলো ফিরিয়ে দিচ্ছেন। কেউ কেউ যাত্রী ও চালকদের সাথে বাকবিতণ্ডায়ও জড়িয়েছেন। 

শিক্ষার্থীদের অবরোধের কারণে নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজার, সাইন্সল্যাব, আজিমপুর কবরস্থানের দিকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

আন্দোলনের সংগঠক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, আমাদের ৭টি কলেজ দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে বের হয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যেতে চাই না। আমরা এই বৈষম্য থেকে বের হয়ে একটি স্বতন্ত্র প্লাটফর্ম চাই। সেটি হতে পারে একটি বিশ্ববিদ্যালয়। এই দাবি নিয়ে আমরা আজ অবরোধ করেছি।

আরও পড়ুন: স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু

সাত কলেজকে একটি স্বতন্ত্র প্লাটফর্মে রূপ দিতে কোনো কমিটি বা কমিশন গঠন করার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেবেন বলেও জানান তিনি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9