কুবি ক্যাম্পাসে বহিরাগত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

২০ অক্টোবর ২০২৪, ০৮:২৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে নিরাপত্তা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বহিরাগত যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিজস্ব যানবাহন ব্যতীত, বহিরাগতদের যেকোনো ধরনের যানবাহন প্রবেশ নিষিদ্ধ করা হলো।

এছাড়াও বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়। 

ট্যাগ: কুবি
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে
  • ২৯ জুন ২০২৬
শেরপুরে পাইপগানসহ যুবক আটক
  • ২৯ জুন ২০২৬
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • ২৯ জুন ২০২৬
ভুয়া এনটিআরসিএ সনদে চাকরি, হয়েছেন সহকারী অধ্যাপকও, শাস্তি দ…
  • ২৯ জুন ২০২৬