ইবিতে চূড়ান্ত ভর্তি হতে না পারা শিক্ষার্থীদের পুনঃভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

২০ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী ২৩ অক্টোবর অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভাগপ্রাপ্ত ও প্রাথমিক ভর্তি নিশ্চয়নকারী যে সকল শিক্ষার্থী গত ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর এবং ১৬ অক্টোবর তারিখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে সে সকল শিক্ষার্থীদের আগামী ২৩ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে তফসিল অনুযায়ী চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এছাড়াও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

ট্যাগ: ইবি
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে
  • ২৯ জুন ২০২৬
শেরপুরে পাইপগানসহ যুবক আটক
  • ২৯ জুন ২০২৬
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
  • ২৯ জুন ২০২৬
ভুয়া এনটিআরসিএ সনদে চাকরি, হয়েছেন সহকারী অধ্যাপকও, শাস্তি দ…
  • ২৯ জুন ২০২৬
বছরে ৪০ হাজার মানুষের কিডনি বিকল, আইনের মারপ্যাঁচে ট্রান্সপ…
  • ২৯ জুন ২০২৬
এইচএসসি পাসেই চাকরি স্কয়ার গ্রুপে, নেবে সেলস অফিসার
  • ২৯ জুন ২০২৬