চোর ধরিয়ে দিলে পুরস্কারের ঘোষণা বেরোবি প্রক্টরের

১৯ অক্টোবর ২০২৪, ১০:৫৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
ক্যাম্পাসের ভেতর থেকে সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি

ক্যাম্পাসের ভেতর থেকে সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি ) প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেছেন, ক্যাম্পাসে চোর ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছি। যে চোর ধরতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। তবে কি পুরস্কার দেওয়া হবে সে বিষয়ে কোন কিছু  বলেননি তিনি।

তিনি আরও বলেন, আজক থেকে মসজিদে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি। একটা আনসার থাকবে মসজিদের সামনে। এই সকল চুরির পেছনে একজনই কাজ করছে। আমরা তাকে ধরার জন্য সকল ধরনের চেষ্টা করছি।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে বেরোবিতে চুরির ঘটনা বেড়েছে। বিষয়টি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হলেও মিলছে না কোনো সুরাহা।  একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে। গত  এক মাসে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ থাকলেও চোর থাকতেছে ধরাছোঁয়ার বাইরে।

এ বিষয়ে একাধিক ভুক্তভোগী বলেন, ক্যাম্পাসে নিরাপত্তার জোরদার করতে হবে, সিসিটিভি এবং  বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর হতে হবে। বহিরাগতরা যেন ক্যাম্পাসে না প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে।

শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: ববি …
  • ২৯ জুন ২০২৬
ব্যাংকার থেকে কৃষি ক্যাডার—আশফিকের ব্যতিক্রমী পথচলা
  • ২৯ জুন ২০২৬
শীর্ষ ২০০ প্রতিষ্ঠানের কাতারে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়, হচ্ছ…
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবে ঢাবি, চলছে জমি বরাদ্দের প…
  • ২৯ জুন ২০২৬
ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
  • ২৯ জুন ২০২৬
ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার নিয়োগ দেবে সিঙ্গার, পদ ৩০, আবেদ…
  • ২৯ জুন ২০২৬