ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির

১৯ অক্টোবর ২০২৪, ১০:৩৩ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির

ইবির টিএসসিসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির © সংগৃহীত

আগামী ১ বছরের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন টিএসসিসির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন। 

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, টিএসসিসির পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহববত হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তদ্বস্থলে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনকে ১৯ অক্টোবর থেকে আগামী ১ বছরের জন্য উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে এই দায়িত্বে উপযুক্ত মনে করায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। টিএসসিসি মূলত শিক্ষার্থীদের জায়গা, তাদের পদচারণাতেই টিএসসিসি মুখরিত হবে। আমি চেষ্টা করবো টিএসসিসির বিরাজমান সমস্যাগুলো সমাধান করে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করে তুলতে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগীতা প্রত্যাশা করছি।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9