ছিনতাইকালে আটক পাঁচ জাবি শিক্ষার্থী

২৫ নভেম্বর ২০১৮, ০৫:৪৯ PM
ছিনতাইয়ে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী

ছিনতাইয়ে অভিযুক্ত পাঁচ শিক্ষার্থী © টিডিসি ফটো

বহিরাগত দুই শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল টিম। রবিবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের বোটানিকাল গার্ডেন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীরা। এর আগেও তাদের বিরুদ্ধে ছিনতাই ও সাংবাদিক মারধরের অভিযোগ রয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের আসিফ ও সজিব, লোক প্রশাসন বিভাগের ইয়া রাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান, সোহেল রানা। তারা সকলেই ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

অভিযোগপত্র সূত্রে জানা যায়, রবিবার অভিযোগকারী ও তার বান্ধবী ক্যাম্পাসে ঘুরতে আসে। দুপুর একটার দিকে তারা বোটানিকাল গার্ডেনের দিকে গেলে অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের আটক করে। পরে অভিযুক্ত শিক্ষার্থীরা তাদের দু’জনকে বোটানিকাল গার্ডেনের ভিতরে নিয়ে যায়। এ সময় তারা অভিযোগকারীর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয় এবং জোর করে তার বান্ধবীর কানের দুলও নিয়ে ফেলে। পরে অভিযুক্ত শিক্ষার্থীকে মারধর করে ২৫হাজার টাকা দাবি করা হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা সেখানে গেলে তাদেরকেও শারিরীকভাবে লাঞ্ছিত করে অভিযুক্তরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আলাদা অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের শিক্ষার্থীরা।

অভিযোগটি অস্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা বোটানিকাল গার্ডেনের ভিতরে হাটছিলাম। অভিযোগকারীদের আপত্তিকর অবস্থায় দেখে আমরা তাদের পরিচয় জিজ্ঞাসা করলে তারা নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে দাবি করে। বিভাগ, ব্যাচ ও হলের নাম জিজ্ঞাসা করলে তারা উত্তর দিতে পারেনি। এ সময় অভিযোগকারী ভয়ে দৌঁড় দেয়। পরে অভিযোগকারীর পরিচিত ক্যাম্পাসের সিনিয়র ভাইয়েরা এসে আমাদেরকে মারধর করে প্রক্টর অফিসে নিয়ে আসে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, ‘আটককৃতরা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিলো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তাঁদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ইতোমধ্যে তাঁরা নোটিশের জবাবও দিয়েছে। তদন্তের প্রাথমিক প্রতিবেদন তৈরির প্রক্রিয়া চলছে। আগামীকাল ডিসিপ্লিনারি বোর্ডের জরুরি সভা আহ্বান করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগকারীরা চাইলে প্রচলিত আইনে ব্যবস্থা নিতে পারবে।’

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল এলাকায় দুই বহিরাগতকে ছিনতাই ও মারধরের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ সময় বিশ্ববিদ্যালয়ের এক কর্মরত সাংবাদিক এর প্রতিবাদ করতে গেলে হামলার শিকার হন। পরে হামলার বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর তারা পৃখকভাবে লিখিত অভিযোগ দেন। এ অভিযোগটি এখনো বিচারাধীন রয়েছে।

জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬