ঢাবি অধিভুক্ত সাত কলেজের ৪ কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ২০ অক্টোবর

১৮ অক্টোবর ২০২৪, ০৪:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের চার কলেজের ওরিয়েন্টেশন ক্লাস-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কলেজ চারটি হলো কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

কলেজগুলোর বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এসব কলেজের ওরিয়েন্টেশন ক্লাস আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

তবে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বাঙলা কলেজে কবে ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে তা এখনো জানা যায়নি।

এ বছর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। যেখানে মেধায় ৯ হাজার ১৮৩টি এবং কোটায় ৭৯৮টি। বাণিজ্য ইউনিটের আসনসংখ্যা ৪ হাজার ৮৯২টি। এতে মেধায় ৪ হাজার ৫০২টি এবং কোটায় ৩৯০টি। এছাড়াও বিজ্ঞান ইউনিট মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি এবং কোটায় ৫২৪টি।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের সাত বছর

উল্লেখ, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১০ মে, ব্যবসায় শিক্ষা ইউনিটে ১১ মে এবং বিজ্ঞান ইউনিটে ১৭ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ও উপাদানকল্প কলেজগুলোর চূড়ান্ত ভর্তি তালিকা প্রকাশিত হয়।

আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬
১৫ হাজার টাকার কিস্তির চাপে সেই প্রবাসীর স্ত্রীকে হত্যা
  • ২৯ জুন ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের সেরা ৯ স্কলারশিপ
  • ২৯ জুন ২০২৬
দেশের কল্যাণে কাজ করতে শিক্ষার্থীদের প্রস্তুত হতে বললেন প্র…
  • ২৯ জুন ২০২৬