চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২১তম ব্যাচের একুশ উৎসব অনুষ্ঠিত

২৪ নভেম্বর ২০১৮, ১১:৪৪ AM
উপাচার্যকে সংবর্ধনা প্রদান করছেন 
২১ তম ব্যাচের শিক্ষার্থীরা

উপাচার্যকে সংবর্ধনা প্রদান করছেন ২১ তম ব্যাচের শিক্ষার্থীরা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হয়ে গেল একুশ উৎসব ২০১৮। বিশ্ববিদ্যালয়ের ২১ তম ব্যাচের উদ্যোগে শুক্রবারে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরীকে গবেষণামূলক বইয়ের জন্য ইউজিসি স্বর্ণপদক অর্জন করায় উক্ত ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাঁর বক্তব্যে ২১তম ব্যাচের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসে বিশ্বের সর্ববৃহৎ সমাবর্তন ও সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান এ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুজ্জ্বল করেছে। এ মর্যাদাপূর্ণ অনুষ্ঠান সমূহকে সফল ও সার্থক করে তুলতে ২১ তম ব্যাচের শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা চিরস্মরণীয় হয়ে আছে।

উপাচার্য বিগত সাড়ে তিন বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা-গবেষণার মান উন্নয়ন, মহান মুক্তিযুদ্ধের নির্ভীক চেতনা ধারণ ও সমুন্নত রেখে ভৌত অবকাঠামো নির্মাণ, প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা বৃদ্ধি, বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার প্রতি সবোর্চ্চ গুরুত্বারোপ ইত্যাদি আলোকপাত করে বলেন, বিশ্ববিদ্যালয় পরিবার আজ অত্যন্ত গৌরবান্বিত যে, আমাদের প্রাণপ্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ২১ উৎসবের আহবায়ক জনাব মাহবুবুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন- জহিরুল আলম, এ টি এম সোয়েব, মধুমিতা বিশ্বাস, মো. মোজাম্মেল এবং নিয়ামত মুন্সি। অনুষ্ঠান পরিচালনা করেন রিশীকেশ শীল। অনুষ্ঠানে ২১ তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এ উৎসবের কর্মসূচিতে ছিল-বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা অনুষ্ঠান, ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা পরিদর্শন, আনন্দ আড্ডা, স্মৃতিচারণ এবং বিকালে বন্দর পরিদর্শন ও বোনানজা রেস্টুরেন্টে প্রীতিভোজ।

ট্যাগ: চবি
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬