ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী আহত, ১৩ বাস আটক

১০ অক্টোবর ২০২৪, ১২:৩১ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৭ AM
ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী আহত, ১৩ বাস আটক

ধাক্কায় ঢাকা কলেজ শিক্ষার্থী আহত, ১৩ বাস আটক © টিডিসি ফটো

সাভারে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত করার প্রতিবাদে সাইন্সল্যাব থেকে সাভার পরিবহনের ১৩টি বাস নিজেদের হেফাজতে নিয়েছেন ঢাকা কলেজের একদল শিক্ষার্থী। বুধবার (০৯ অক্টোবর) রাত আনুমানিক ৯ ঘটিকায় বাস আটক করে নায়েমের গলিতে নিয়ে আসেন তারা।

বাসের ধাক্কায় আহত শিক্ষার্থীর নাম আল আমিন। তিনি ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।

আহত শিক্ষার্থী আল আমিন বলেন, আমি সদরঘাট থেকে ঢাকা কলেজে যাবো এবং সাইন্সল্যাব নামবো। সে উদ্দেশ্যে সাভার পরিবহনে উঠতে চেয়েছি ওরা উঠতে দেয় নাই। এক পর্যায়ে অনেক জোরাজুরি করেছি । তারপরে গাড়ি টেনে চলে গেছে। গাড়ির গ্লাসে লেগে হাত কেটে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হয়েছে।

সরেজমিনে দেখা যায়, আহত শিক্ষার্থীর হাতের কব্জি এবং আঙুল কেটে গেছে। হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসায় হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১ ঘটিকায় ঢাকা কলেজ উত্তর ছাত্রাবাসের পাঠকক্ষে  শিক্ষক, শিক্ষার্থী ও  নিউমার্কেট থানা পুলিশ ঘটনা মীমাংসা জন্য আলোচনা করেছে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9