ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে ইবি শিক্ষার্থীর আকুতি

০৯ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ছবি

ছবি © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু খায়ের তার মা’কে বাঁচাতে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীসহ দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন। তার মা ক্যান্সার আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  আছেন। 

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবু খায়ের যশোর জেলার মনিরামপুর থানার রতনদিয়া গ্রামের বাসিন্দা।

খায়ের জানান, তার মা মোছা. সুফিয়া খাতুন গত ৭ মাস যাবত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে ঢাকার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখন রেডিয়েশন, কেমোথেরাপি দেওয়া, কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়া প্রশমন ও নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে তার মা’কে সুস্থ করে তুলতে প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন।  পারিবারিক সম্পত্তি বন্ধক রেখে এর আগে চিকিৎসা চালালেও এখন তারা প্রায় নিঃস্ব। সঠিক সময়ে কেমোথেরাপি দিলেই কেবল সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে তার মায়ের। তবে আর্থিক সংকটে আটকে আছে চিকিৎসা। অসুস্থ মায়ের জীবন বাঁচাতে সবাইকে পাশে দাঁড়ানোর অনুরোধ জানান তিনি।  

আবু খায়েরের মায়ের চিকিৎসার খরচ যোগাতে ২ টাকায় ছবি তুলে প্রাপ্ত অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে সাড়া ফেলেছেন ইবি শিক্ষার্থীদের ‘কন্টেন্ট লাগবে?’ গ্রুপ।

কথায় আছে দশের লাঠি একের বোঝা, প্রয়োজন তো ৫ লক্ষ টাকা, আপনার দুই টাকায় হয়তো বাঁচতে পারে একজন ক্যান্সার আক্রান্ত মায়ের জীবন। আসুন, ২ টাকার বিনিময়ে একটি ছবি তুলুন। আপনার প্রদানকৃত অর্থ চলে যাবে ক্যান্সার আক্রান্ত খায়েরের মায়ের চিকিৎসার ফান্ডে। এমন সব স্লোগানযুক্ত কার্টুন নিয়ে অভিনব পন্থায় খায়েরের মায়ের চিকিৎসার জন্য ফান্ড কালেকশন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

জানা যায়, হতদরিদ্র পরিবারের কৃষক বাবার সন্তান আবু খায়ের। তাদের ৫ সদস্যের সংসার বেশ ভালোই কাটছিল। হঠাৎ তার মা আক্রান্ত হন স্তন ক্যান্সারে। মায়ের চিকিৎসার খরচ চালানোর মতো অর্থের যোগান দিতে না পেরে সমাজের বিত্তবানদের দারস্থ হয়েছে খায়ের ও তার পরিবার। সবার সহযোগিতায় মায়ের জীবন বাঁচাতে চান তিনি। এখনো শিক্ষাজীবনের গণ্ডি না পেরোনো শিক্ষার্থীদের সামর্থ্য নেই খায়েরের মায়ের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করার। কিন্তু সামর্থ্য না থাকলেও তাদের রয়েছে অদম্য ইচ্ছাশক্তি। সাতপাঁচ না ভেবেই নতুন আঙ্গিকে ফান্ড কালেকশনে মাঠে নেমে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীর কন্টেন্ট ক্রিয়েটিং গ্রুপ "কনটেন্ট লাগবে?"-এর সব সদস্য।

আর্থিক প্রাচুর্যতা না থাকলেও তাদের একমাত্র সম্বল ডিএসএলআর ক্যামেরা। সেটি নিয়েই অসুস্থ মায়ের মুখে হাসি ফোটাতে এগিয়ে এসেছে তারা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আহ্বান করছে ভিন্ন আঙ্গিকে। আসুন একটা ছবি তুলুন, বিনিময়ে ২ টাকা দিন। অর্জিত টাকাগুলে যাবে আবু খায়ের-এর মা’কে বাঁচাতে। ক্যন্সার আক্রান্ত মায়ের চিকিৎসার ফান্ড কালেকশনের এই অভিনব পন্থা বেশ সাড়া ফেলেছে ক্যাম্পাসজুড়ে। অসংখ্য শিক্ষার্থী এগিয়ে আসছেন তাদের সহপাঠী, বন্ধু-বান্ধব কিংবা ছোট ভাইয়ের মায়ের প্রাণ বাঁচাতে। 

 

কন্টেন্ট লাগবে? টিমের সদস্যরা বলেন, ‘সাধারণত আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করি৷ কিন্তু আমরা এখানে শুধু ব্যক্তিগত স্বার্থে কাজ না করে সামাজিক ও নৈতিকভাবে কাজ করার চেষ্টা করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খায়ের এর মা ক্যান্সার আক্রান্ত, যার চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব নয়। এটি শোনার পর মনে হলো সমাজিক দায়বদ্ধতা থেকে তার জন্য যেটুকু সম্ভব আমাদের কাজ করা উচিৎ। তারই প্রেক্ষিতে মানুষকে ছবি তুলে দিয়ে, ছবিপ্রতি অর্জিত অর্থটুকু খায়েরের মায়ের চিকিৎসার খরচের জন্য দিচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় তার মায়ের জন্য বড় অংকের অর্থ সংগ্রহ করে দিতে পারবো বলে আশাবাদী আমারা।’

সাহায্য পাঠানোর মাধ্যম

আবু খায়ের: ০১৭১৯৬৫৬৩৬৫ (বিকাশ/নগদ);
অগ্রণী ব্যাংক, নাম: আবু খায়ের এ/সি নং: ০২০০০১৮৪৯৮৫৭৭;
শাখা, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9