টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে আবারও রাবি

০৯ অক্টোবর ২০২৪, ১১:৪৭ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৫ প্রকাশিত হয়েছে। মর্যাদাপূর্ণ এ র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় নাম লেখার গৌরব অর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) । এবারের তালিকায় রাবিসহ দেশের ২৪টি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে।

বুধবার (৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। 

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১১৫টি দেশের ২ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের মূল্যায়ন করেছে প্রতিষ্ঠানটি।

র‌্যাঙ্কিংয়ের তালিকা থেকে জানা যায়, দ্বিতীয়বারের মতো এই র‌্যাঙ্কিংয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। র‌্যাঙ্কিংয়ের তালিকায় ১০০১ থেকে ১২০০ -এর মধ্যে অবস্থান করছে এ বিশ্ববিদ্যালয়। গত বছরের সংস্করণে প্রথমবারের মতো স্থান লাভ করে একই অবস্থানে ছিল এ বিদ্যাপীঠ।

আরও জানা যায়, এবার বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান হারিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। গতবার তালিকায় এই বিশ্ববিদ্যালয় প্রথম থাকলেও এবার রয়েছে ৮ম অবস্থানে। বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়টি।

অন্যদিকে র‌্যাঙ্কিংয়ে ব্যাপক পতন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। বিগত র‌্যাঙ্কিংগুলোতে এই বিশ্ববিদ্যালয় প্রথম-দ্বিতীয় অবস্থান থাকলেও এবার সেরা ১০-এ নেই এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১তম এবং বৈশ্বিকভাবে ১০০১-১২০০তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

আর পড়ুন: টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে বিরাট পতন ঢাবির, শীর্ষস্থান হারাল ব্র্যাক

এদিকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়। প্রকাশিত এ তালিকায় দেশের মোট ২৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে ১৭টি সরাসরি র‍্যাঙ্কিং এবং বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে।

র‍্যাঙ্কিংয়ে বিশ্বের ৮০১ থেকে ১০০০-এর মধ্যে আছে দেশের ৫ বিশ্ববিদ্যালয়। এগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, যা বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে এ বিদ্যাপীঠ। এরপর ৮০১ থেকে ১০০০ এর মধ্যে আছে রয়েছে যথাক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি।

বিভিন্ন মানসম্মত পারফরম্যান্স সূচক ব্যবহার করে শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনা এই গুরুত্বপূর্ণ পাঁচটি ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর র‌্যাঙ্কিং করে থাকে।

ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9