বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানে ঝুলছিল জবি শিক্ষার্থী ফারহান

০৮ অক্টোবর ২০২৪, ১০:১২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) © সংগৃহীত

বেল্ট গলায় পেঁচিয়ে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফারহান আহসান চৌধুরী। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর খিলগাঁওয়ের উত্তর গোড়ান এলাকায় একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

পরে তাকে রাত ৯টার দিকে তাকে মৃত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

জানা গেছে, ফারহান খিলগাঁও থানার ছয় নম্বর উত্তর গোড়ানে একটি সাততলা বাসার ছয় তলায় থাকতেন। 

ফারহানের মামা ফাহিম ফয়সাল বলেন, কী কারণে আমার ভাগনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, তা এই মুহূর্তে বলতে পারছি না। এর পেছনে কী কারণ থাকতে পারে তা আমরা জানি না। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, খিলগাঁও এলাকা থেকে জবি শিক্ষার্থীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক জানায় সে আর বেঁচে নেই। নিহতের পরিবার দাবি করে, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমরা বিষয়টি খিলগাঁও থানা পুলিশকে জানিয়েছি।

চুয়েটগামী শিক্ষার্থীবাহী বাস থামিয়ে এক ছাত্রকে মারধর, প্র…
  • ১২ অক্টোবর ২০২৬
ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন ২০ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড, নেপথ্যে …
  • ১২ অক্টোবর ২০২৬
৫০ হাজার টাকার প্রাইজপুলে ফ্রি ফায়ার টুর্নামেন্ট, অংশ নিতে …
  • ১২ অক্টোবর ২০২৬
সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ আগে নেবে: হাসনাত
  • ১২ অক্টোবর ২০২৬
হান্ড্রেড, আউট, ডিক্লেয়ার
  • ১২ অক্টোবর ২০২৬