১১ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী কলেজ

০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
রাজশাহী কলেজ

রাজশাহী কলেজ © সংগৃহীত

দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে ৮ দিনের ছুটি ঘোষণা করেছে রাজশাহী কলেজ। মঙ্গলবার  (৮ অক্টোবর) রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মু. যহুর আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা (বিজয়া দশমী ১৩ অক্টোবর), ফাতেহা-ই-ইয়াজদাহম (১৫ অক্টোবর), লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা (১৬ অক্টোবর) উপলক্ষে ৯ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত কলেজের ক্লাস বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি ছুটির দিন ব্যতীত কলেজ অফিস ও বিভাগগুলো খোলা থাকবে এবং দাপ্তরিক কাজ ও পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো যথারীতি চলবে।

আর পড়ুন: শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন সদ্য পদায়নকৃত রাজশাহী কলেজ অধ্যক্ষ

এদিকে ১৮ ও ১৯ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় ছুটি আরও দুই দিন বৃদ্ধি পাবে।  সব মিলিয়ে মোট ১১ দিন ছুটি পাবে সাধারণ শিক্ষার্থীরা। ছুটি শেষে ২০ অক্টোবর থেকে আবারও যথারীতি ক্লাস শুরু হবে।

ট্যাগ: কলেজ
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9