তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি

০৮ অক্টোবর ২০২৪, ০৩:৩৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
বিশ্ববিদ্যালয় করার দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের র‌্যালি

বিশ্ববিদ্যালয় করার দাবিতে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের র‌্যালি © টিডিসি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা মানববন্ধন ও র‌্যালি করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহীদ মামুন চত্বরে মানববন্ধন করে নিউ এয়ারপোর্ট রোড থেকে টিবি গেট পর্যন্ত র‌্যালির আয়োজন করা হয়। 

এ সময় শিক্ষার্থীরা ‘ঢাবির আগ্রাসন মানি না, মানবো না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না, চলবে না’, ‘অধ্যক্ষ না, ভিসি ভিসি ভিসি’, ‘অধিভুক্তি না, মুক্তি মুক্তি মুক্তি’, ‘ঢাকা উত্তর কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘মহাখালী কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’, ‘গুলশান কী চায়, বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়’ স্লোগান দেন। 

জানা যায়, জগন্নাথ কলেজেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার সময় তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে বলে অনেকে মনে করেছিলেন। এরপরও কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা না এলে কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করা হয়। এছাড়া এ নিয়ে কয়েকবার আন্দোলন করা হলেও কোনো ফলাফল পাওয়া যায়নি। আবার অনেকে মনে করেন, রাজনৈতিক কারণেই প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সম্ভব হচ্ছে না।

আর পড়ুন: সরকারি তিতুমীর কলেজের নতুন অধ্যক্ষ ফেরদৌস আরা বেগম

প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা উন্নয়ন নিয়ে বিএমএসএসের জাতীয় সা…
  • ২৯ জুন ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বেকারস, আবেদন ৫ জুলাই পর্যন্ত
  • ২৯ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬