নয় দিনের ছুটিতে যাচ্ছে মাভাবিপ্রবি

০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) © ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম ও লক্ষ্মীপূজা উপলক্ষে নয় দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়,  শ্রী শ্রী দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম (১১ রবিউস সানি) এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে। আগামী ১৯ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু থাকবে।

আরও পড়ুন: মাভাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ২৮ অক্টোবর

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বন্ধ থাকলেও খোলা থাকবে আবাসিক হল গুলো। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: লিখিত পরীক্ষায় ভালো করার কৌশল
  • ০৫ নভেম্বর ২০২৬
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে 
  • ০৫ নভেম্বর ২০২৬
হৃদরোগীদের পুনর্বাসনে দেশে যুক্ত হচ্ছে আন্তর্জাতিক মডেল
  • ০৫ নভেম্বর ২০২৬
শিশু ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন
  • ০৫ নভেম্বর ২০২৬
একসঙ্গে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে জমজ দু…
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950