আবরারের স্মরণে তিতুমীর কলেজে ছাত্রদলের মৌন মিছিল

০৭ অক্টোবর ২০২৪, ০৯:২১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
মৌন মিছিল

মৌন মিছিল © টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগ নেতাকর্মীদের পিটুনিতে নিহত আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীর স্মরণে মৌন মিছিলের করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদল। 

আজ সোমবার (৭ অক্টোবর) সকালে মিছিলটি কলেজটির মূল গেইট থেকে শুরু হয়ে শহীদ মিনার, প্রশাসনিক ভবন ঘুরে কলেজটির দ্বিতীয় গেইটে এসে শেষ হয়। 

আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে এ মৌন মিছিল করে সংগঠনটি।

তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান এমদাদ বলেন, আবরার ফাহাদ হত্যার অভিযুক্ত আসামীদের রায় এখনো কার্যকর হয়নি। তা দ্রুত কার্যকর করতে হবে। শুধু আবরার ফাহাদ নয় বাংলাদেশে স্বৈরাচারী হাসিনার শাসনামলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ দ্বারা যত হত্যাকাণ্ড ও নির্যাতন হয়েছে তার দ্রুত বিচারের আওতায় আনতে হবে। কোন ক্যাম্পাসে এ ধরনের হত্যাকাণ্ড যেন না হয় তা নিশ্চিতে ছাত্রদল বদ্ধপরিকর বলেও জানান তিনি।

মৌন মিছিল শেষে তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন, ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদী চরিত্র, বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাই। আর কোন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন আবরার ফাহাদের অকাল মৃত্যু না হয়, কোন সন্ত্রাসী সংগঠনের হাতে যেন আর কোন ফাহাদকে খুন হতে না হয় ছাত্রদল এই প্রতিজ্ঞায় প্রতিজ্ঞাবদ্ধ।

এসময় সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9