গাজা ও লেবাননে গণহত্যা বন্ধে জাবিতে বিক্ষোভ সমাবেশ

০৭ অক্টোবর ২০২৪, ০৩:৪৪ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
জাবিতে বিক্ষোভ সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

জাবিতে বিক্ষোভ সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। © টিডিসি

গাজা ও লেবাননে দখলদার ইসরায়েলের বর্বরোচিত গতহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টায় শহীদ মিনার প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে অবৈধ রাষ্ট্র ইসরায়েল হামলা শুরু করে। শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কোনো কিছুই রেহাই পায়নি ইসরায়েলের হামলা থেকে। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েল নানা মিথ্যা অজুহাতে গাজায় হাজারো মানুষকে হত্যা করেছে। অবৈধ কারণ দেখিয়ে লেবাননে হামলা শুরু করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ সময় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে নিরীহ ফিলিস্তিন ও লেবাননের মানুষদের রক্ষা করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা।

পদার্থবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী ইমু হোসেন বলেন, ‘ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা শুরু করার এক বছর পূর্তি উপলক্ষে আজকের এ প্রতিবাদ সমাবেশ। আমরা বিশ্বের ক্ষমতাধর নেতাদের ইসরায়েলের এ বর্বর হামলা বন্ধের আহ্বান জানাই। নতুন করে লেবাননে ইসরায়েল যে হামলা শুরু করেছে, অতিসত্বর তা যেন বন্ধ করা হয়। এ ব্যাপারে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছি।’

আরও পড়ুন: দুর্গাপূজায় ঢাবির প্রবেশমুখে চেকপোস্ট, সঙ্গে রাখতে হবে প্রবেশপত্র

বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী ইউসুফ আলী বলেন, ‘দখলদার ইসরায়েলের বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের আপামর জনসাধারণ সব সময়ই ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমরা বিশ্ববাসীদের আহ্বান জানাই তারাও যেন মজলুম ফিলিস্তিনের পাশে থাকে এবং ইসরায়েল অনতিবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করে।’

পদার্থবিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী ৫২তম ব্যাচের শিক্ষার্থী তসবির সরদার বলেন, ‘ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসন অনতিলম্বে বন্ধ করতে হবে। বাস্তুচ্যুত ভূমিহীন ফিলিস্তিনিদের ভূমির মালিকানা  ফিরিয়ে দিতে হবে। কোনো ধরনের শর্ত ছাড়াই যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। ইসরায়েল যেসব বেসামরিক স্থাপনায় হামলা করেছে, বিশ্বনেতাদের তার মীমাংসা করতে হবে। আমরা আর কোনো গণহত্যা চাই না।’

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9