যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ওয়াশিম-মাহফুজ

০৬ অক্টোবর ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ওয়াশিম-মাহফুজ

ওয়াশিম-মাহফুজ © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) পঞ্চম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে চ্যানেল ২৪ অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ওয়াশিম আকরাম সভাপতি ও দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এ টি এম মাহফুজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৬ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে প্রধান নির্বাচন কমিশনার ড. মো. মীর মোশাররফ হোসেন এ ফলাফল ঘোষণা করেন। এ সময় প্রক্টর মো. আমজাদ হোসেন ও জনসংযোগ শাখার তথ্য কর্মকর্তা মো. নাজমুল হোসাইন উপস্থিতি ছিলেন।

নবনির্বাচিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুহুল আমিন, যুগ্ম সাধারণ দৈনিক যায়যায়দিনের শেখ সাদী ভূঁইয়া, অর্থ সম্পাদক দৈনিক খোলা কাগজের মোস্তফা গালিব, সাংগঠনিক সম্পাদক চ্যানেল আই অনলাইনের শিহাব উদ্দীন সরকার, প্রচার-প্রকাশনা ও দপ্তর সম্পাদক দৈনিক খবরের কাগজের মোতালেব হোসাইন, সাহিত্য-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের কণ্ঠস্বরের আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি আরাফাত হোসেন নির্বাচিত হয়েছেন।

নব নির্বাচিত কমিটি আগামী ১ বছরের জন্য দায়িত্ব পালন করবেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9