ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল প্রভোস্টের দায়িত্ব গ্রহণ

০৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদের আবাসিক হল শেখ রাসেল হলের প্রভোস্টের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত প্রভোস্ট দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের। রবিবার (৬ অক্টোবর) বেলা ১২ টার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। 

এসময় বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম, শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্লাহ, অধ্যাপক ড. কামরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিষদের নেতৃবৃন্দ ও হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নিয়ে নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। হলের খাবারের মান উন্নয়ন, শিক্ষার সুন্দর পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি আমি দৃষ্টি রাখবো। এছাড়াও, শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবো। 

ট্যাগ: ইবি
৫ দফা দাবিতে উপাচার্যকে ‘স্কুল অব ল’র বাউবি শিক্ষার্থীদের স…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল দেখুন এখানে
  • ০৭ এপ্রিল ২০২৬
সুন্দরবনে বনদস্যুদের গুলিতে জেলে আহত
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রেমিকাকে খুশি করতে এএসপি পরিচয়ে ভুয়া আইডি কার্ড তৈরি করতে…
  • ০৭ এপ্রিল ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১
  • ০৭ এপ্রিল ২০২৬
২০ নিবন্ধনের পর তিন ব্যাচের জন্য বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
  • ০৭ এপ্রিল ২০২৬
close