শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে অনলাইনে সেবা দেবে কুবি প্রশাসন

০৬ অক্টোবর ২০২৪, ০৫:১৮ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) © ফাইল ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের সেবা সহজীকরণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের কাছে থেকে অনলাইনে ফি আদায় সম্পর্কিত নির্দেশনা প্রদান করতে 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি)' আয়োজন সোনালি পেমেন্ট গেটওয়ে ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা হয়। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড মো. হায়দার আলী বলেন, আমি যোগদানের পরই শিক্ষার্থীরা পেমেন্ট নিয়ে সমস্যা কথা বলেন। তাদের এই সমস্যার সমাধানের জন্য আমরা সোনালি ব্যাংকের সাথে একটা চুক্তি করি। চুক্তি অনুযায়ী শিক্ষার্থীরা অনলাইনে ফরম ফিলাম থেকে এডমিশন সবকিছু সফটওয়্যার মাধ্যমে পেমেন্ট করতে পারবে। বিকাশ, নগদ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারবে। এখানে ডাটা ও ইনফরমেশন খুব গুরুত্বের সাথে রক্ষা করা হয়। যারা এটার পরিচালনায় থাকবে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে। 

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, ১৯টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা তাদের মধ্যে অনেক ভোগান্তির কথা আমাদেরকে জানান। সেমিস্টার পরীক্ষার জন্য তারা ফরম পূরণ করতে হয় এবং লাইনে দাঁড়িয়ে ব্যাংকে টাকা জমা দিতে হয়। শিক্ষার্থীদের ভোগান্তিগুলো দূরীকরণের লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। 

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল, অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তাসহ সোনালি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9