বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে শিক্ষার্থীদের বাধা

০৬ অক্টোবর ২০২৪, ০২:৩৩ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৫ AM
শিক্ষার্থীদের মিছিল।

শিক্ষার্থীদের মিছিল। © সংগৃহীত

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা।

রবিবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীদের দাবি, ফাতেমা হেরেন আওয়ামী লীগ আমলে সরকারের পক্ষে কাজ করেছেন। তিনি যখন বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসের সুপারিন্টেনডেন্ট ছিলেন, তখন ছাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করেছেন।

অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, ‘আমি শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।’

এ বিষয়ে কলেজটির অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।’

নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ছেলেদের পর হরমনপ্রীতরাও, নকভির হাত থেকে ট্রফি নিল না ভারত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9