রাজশাহী বিশ্ববিদ্যালয়

দুই বিভাগ একীভূতকরণ নিয়ে মুখোমুখি অবস্থান, ক্লাস-পরীক্ষা বর্জন

২০ নভেম্বর ২০১৮, ০৪:৩৮ PM
উপাচার্য বরাবর বিভাগ একীভূতকরণ না করার দাবি জানিয়ে স্মারকলিপি দেয় ইইই বিভাগের শিক্ষার্থীরা।

উপাচার্য বরাবর বিভাগ একীভূতকরণ না করার দাবি জানিয়ে স্মারকলিপি দেয় ইইই বিভাগের শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগ ও ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নামকরণ এবং দুইটিকে একীভূত করার দাবির পক্ষে বিপক্ষে মুখোমুখি অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর শিক্ষার্থীরা। সপ্তাহের বেশি সময় ধরে দুটি বিভাগ একীভূতকরণের দাবিতে ধরে ক্লাস-পরীক্ষা বর্জনসহ বিভিন্ন কর্মসূচী চালিয়ে আসছিল এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

এদিকে মঙ্গলবার সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর বিভাগ একীভূতকরণ না করার দাবি জানিয়ে স্মারকলিপি দেয় ইইই বিভাগের শিক্ষার্থীরা। এর পরেই প্রথম বিজ্ঞান ভবনের সামনে মাঝামাঝি স্থানে অবস্থান নেয় তারা। এছাড়া দুইটি বিভাগের শিক্ষার্থীরাই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের কথা জানিয়েছে।

ইইই আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশের প্রয়োজনীয়তা অনুসারে তিন বছর আগে ইইই এ বিভাগটি রাবিতে নতুন চালু হয়েছে। চালুর পর থেকে আমরা মেধার ভিত্তিতে ভর্তি হই। দুই বিভাগের সিলেবাস এক নয়। তাই দুই বিভাগকে একত্রীকরণ করাটা অযৈাক্তিক বলে দাবি করেন। তবে এপিইই বিভাগের সঙ্গে ইইই বিভাগ একত্রীকরণ করা হলে আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।

অন্যদিকে এপিইই বিভাগের শিক্ষার্থীরা জানান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগকে একত্রীকরণ করা হলেও রাবিতে কেন হবে না। আর দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকিও দেন তারা।

এ বিষয়ে অ্যাপ্লাইড ফিজিক্স ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. আরিফুল ইসলাম নাহিদ জানান, বিভাগের একাডেমিক মিটিং সিদ্ধান্ত নিয়ে দুই বিভাগকে একত্রীকরণের দাবি জানিয়ে রেজিস্ট্রার বরাবর আবেদন জমা দেওয়া হয়েছে।

অন্যদিকে ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু জাফর মু. তৌহিদুল ইসলাম জানান, দেশের প্রয়োজনে ইউজিসি অনুমোদনে সাপেক্ষে রাবিতে ইইই বিভাগ খোলা হয়েছে। তাই এটি অন্য বিভাগের মত একটি স্বয়ংসম্পন্ন। এর সঙ্গে অন্য বিভাগকে সমকক্ষ মনে করাটা একেবারেই অযৈাক্তিক। এমনকি দুই বিভাগকে একত্রীকরণ করাটা ঠিক হবেনা বলে মনে করেন তিনি।

মুখোমুখি অবস্থান নিয়ে আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, আন্দোলনরত দুই বিভাগের শিক্ষার্থীদেরই ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছি। কারণ এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে অচিরেই সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950