রাবিতেও আসছে সাইকেল শেয়ারিং সেবা ‘জোবাইক’

২০ নভেম্বর ২০১৮, ১০:২৭ AM
জোবাইক বাইসাইকেল

জোবাইক বাইসাইকেল

ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়েও চালু হতে যাচ্ছে সাইকেল শেয়ারিং সিস্টেম ‘জোবাইক’। আগামী জানুয়ারি থেকে কার্যক্রম চালু হবে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে জোবাইক কর্তৃপক্ষের কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান জানান, স্মার্টফোন অ্যাপ নির্ভর এই প্রক্রিয়াটি আগামী জানুয়ারি থেকে শুরু হবে। কর্তৃপক্ষ প্রথমে ৩০০ বাইক দেওয়ার কথা জানিয়েছে।

এদিকে তিনি আরও বলেন, ‘আবাসিক হল, একাডেমিক ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সাইকেল রাখা থাকবে। অ্যাপের মাধ্যমে সাইকেলের লক খোলার পর থেকে সময় গণনা শুরু হবে। প্রতি ৫ মিনিটে ৩ টাকা ব্যয় হবে শিক্ষার্থীদের।ব্যবহারকারী সাইকেল স্টান্ড করে লক করার পর সময় গণনা বন্ধ হয়ে যাবে। সময় অনুযায়ি চার্জ করা হবে।’

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬