তিতুমীর কলেজের শিক্ষার্থীবাহী বাসে হামলা, ড্রাইভার-হেলপারকে মারধর

৩০ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
শিক্ষার্থীবাহী বাসে হামলা, ড্রাইভার-হেলপারকে মারধর

শিক্ষার্থীবাহী বাসে হামলা, ড্রাইভার-হেলপারকে মারধর © সংগৃহীত

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীবাহী সৌহার্দ্য বাসে হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে মিরপুর টেকনিক্যাল মোড়ে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। 

জানা গেছে, শিক্ষার্থীদের গন্তব্যে নামিয়ে সন্ধ্যায় ফেরার পথে সৌহার্দ্য বাসের সামনের গ্লাস ভেঙে ফেলেছে অন্য বাসের কয়েকজন স্টাফ। তারা বাসে উঠতে চেয়েছিল। কিন্তু সৌহার্দ্য বাসের চালক ও সহকারী এতে আপত্তি জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অন্য বাসের কর্মীরা দুর্ব্যবহার করে এবং আরও লোকবল ডেকে এনে সৌহার্দ্য বাসের চালক ও হেল্পারকে মারধর করে। এরপর কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা সম্পর্কে জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে।

ম্যাচ শুরুর আগে যা বললেন আনচেলত্তি
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৯ জুন ২০২৬
নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল
  • ২৯ জুন ২০২৬
শেখ মুজিব হল নাম পরিবর্তনে ‘গড়িমসি’, সিদ্ধান্ত হয়নি হাদি হল…
  • ২৯ জুন ২০২৬
ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর চটলেন আনচেলত্তি, বললেন— ‘ফ…
  • ২৯ জুন ২০২৬