রাবি ছাত্রলীগের সাবেক সভাপতির কারাদণ্ড

১৯ নভেম্বর ২০১৮, ১২:৫৬ PM

© লোগো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন মুনকে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ওই নেতার মালিকানাধীন একটি রেস্টুরেন্টে অভিযান শেষে তাঁকে এ দণ্ড দেন নির্বাহী মেজিস্ট্রেট।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত সিয়ামুন চায়নিজ রেস্টুরেন্টে ভেজালবিরোধী অভিযান চালানো হয়। খবর পেয়ে সেখানে উপস্থিত হন রেস্টুরেন্টের মালিক ইব্রাহিম হোসেন মুন। এ সময় তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাজে বাধা দেন এবং তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালত তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মামনুল ইসলাম অনিক জানান, সরকারি কাজে বাধা দেওয়ায় ইব্রাহিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শেরপুরে গারো পাহাড়ে আগুন, হুমকিতে জীববৈচিত্র্য
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি যে কারণে বিএনপিতে যেতে চাই
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও
  • ১৯ এপ্রিল ২০২৬
চ্যাটজিপিটি দিয়ে লেখা প্রেমের চিঠি যেভাবে ব্রেকআপের কারণ হত…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিইউএফএল-কাফকোর পর এবার ডিএপি সার কারখানাও বন্ধ
  • ১৯ এপ্রিল ২০২৬
আমি নাকি ছোটবেলায় রুকাইয়া জাহান না লিখে ‘রুকাইয়া রহমান’ লিখ…
  • ১৯ এপ্রিল ২০২৬