বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ড. রাহাত ফয়সাল

২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
ড. রাহাত হোসাইন ফয়সাল

ড. রাহাত হোসাইন ফয়সাল © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব  পেয়েছেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল। এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মারুফা আক্তারকে (ভারপ্রাপ্ত) দায়িত্ব দেওয়া হয়েছে। 

আজ রবিবার ( ২৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধি ধারা ৩৬ (২) এর ১৬ (১) অনুযায়ী নিম্নবর্ণিত শিক্ষকবৃন্দকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দায়িত্ব প্রদান করা হলো। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। তবে যদি তাঁরা একাধিক দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9