ইবি প্রশাসনের ৮ পদে নতুন মুখ

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
ইবি প্রশাসনের ৮ পদে নতুন মুখ

ইবি প্রশাসনের ৮ পদে নতুন মুখ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের ৮ টি পদে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৬টি আবাসিক হলের প্রভোস্ট ও পরিবহন প্রশাসক, আই. আই. ই.আর, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকদের দেওয়া পদত্যাগ পত্র গ্রহণ করে তদস্থলে নতুন করে নিয়োগ প্রদান করা হয়েছে। 

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

নতুন নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন- শেখ হাসিনা হলের নতুন প্রভোস্ট হিসেবে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর স্থলে ইইই বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. শিপন মিয়ার স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে এম রাশেদুজ্জামান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আসাদুজ্জামানের স্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ নিয়োগ পেয়েছেন।

এছাড়াও, ছাত্র উপদেষ্টা হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুলের স্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনের স্থলে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আই.আই.ই.আর-এর পরিচালক হিসেবে অধ্যাপক ড. মো: মামুনুর রহমানের স্থলে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মো. জাকির হোসেনের স্থলে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আনার পাশা-নিয়োগ পেয়েছেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9