খুবির খানবাহাদুর আহসানউল্লাহ হলে কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
ছবি

ছবি © টিডিসি

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) খানবাহাদুর আহসানউল্লাহ হলে শিক্ষার্থীদের আয়োজনে গরু-খাসি ভোজ ও কাওয়ালী সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাগরিবের নামাজের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কাওয়ালী সন্ধ্যার আনুষ্ঠানিকতা। এ সময় গজল, হামদ, নাত ও কাওয়ালী ইসলামিক সংগীতে অনুষ্ঠানটিতে নামে শিক্ষার্থীদের ঢল। কানায় কানায় ভরপুর হয়ে উঠে খানবাহাদুর আহসানউল্লাহ হল প্রাঙ্গণ। এই আয়োজনে সংগীত পরিবেশন করেন শিল্পীগোষ্ঠী ‘সিরাহ’। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আয়োজন উপভোগ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ব্যতিক্রমধর্মী আয়োজনে খুবি সবসময় অনন্য। আমি ৩৩ বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছি, এই দীর্ঘ পথচলায় এবারই প্রথম এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলো। এটি খুবির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। নতুন এই স্বাধীনতা আমাদের নতুনভাবে পথ চলতে সাহস জুগিয়েছে। শিক্ষার্থীদের এই আয়োজন তারুণ্যের সেই পুরনো স্বাদ ফিরিয়ে এনেছে। এভাবেই চারদিকে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন: কেমন উপাচার্য চায় খুবি শিক্ষার্থীরা

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান ও খানবাহাদুর আহসানউল্লাহ হলের প্রভোস্ট প্রফেসর ড. শরীফ মোহাম্মদ খান। অনুষ্ঠান চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। কাওয়ালী সন্ধ্যা শেষে সংশ্লিষ্ট হলের শিক্ষার্থীদের গরু-খাসি ভোজ অনুষ্ঠিত হয়।

ট্যাগ: খুবি
ইরানে মার্কিন-ইজরায়েল আগ্রাসন সংকটের মুখে কাতারের অর্থনীতি
  • ২৪ এপ্রিল ২০২৬
ওয়ান ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩০ এপ্রিল
  • ২৪ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসগুলোতে সন্ত্রাস-দখলদারিত্বের রাজনীতি ফিরে আসার লক্…
  • ২৪ এপ্রিল ২০২৬
টাইমস হায়ার এশিয়া র‍্যাঙ্কিংয়ে চমক ঢাবির, বুয়েটের সঙ্গে দেশ…
  • ২৪ এপ্রিল ২০২৬
ইমামতি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষক নিহত
  • ২৪ এপ্রিল ২০২৬
শিক্ষা-বান্ধব পরিবেশের দাবিতে অধ্যক্ষকে ছাত্রশিবিরের স্মারক…
  • ২৪ এপ্রিল ২০২৬