নড়াইলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার জবি ছাত্রদল কর্মী

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
জবি ছাত্রদল কর্মীর উপর আওয়ামী লীগের হামলা

জবি ছাত্রদল কর্মীর উপর আওয়ামী লীগের হামলা © সংগৃহীত

নড়াইলের নড়াগাতীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল দলের কর্মী মিলন শেখকে (২৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত মিলন শেখ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী।

শুক্রবার ( ২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে মিলন শেখ ঢাকা থেকে নিজ গ্রাম খাশিয়ালে আসলে এ হামলার ঘটনা ঘটে। জানা গেছে, মিলন শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার ঘনিষ্ঠ কর্মী। 

স্থানীয় লোকজনের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন তিনি। স্থানীয় আওয়ামী লীগ কর্মী সজল খন্দকারের নেত্বতে হামলা হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী নড়াগাতী থানা ছাত্রদল নেতা রিমন মোল্লা জানান, মিলন জাতীয়তাবাদী ছাত্রদলের একজন সক্রিয় কর্মী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। একইসাথে নিজ এলাকাতেও ছাত্রদলের কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি। পূর্ববর্তী বিরোধের জেরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকরা তাকে কুপিয়েছে। আহত মিলনকে দেশি অস্ত্র দিয়ে দুই হাত ও পায়ে এলোপাথাড়ি কুপিয়েছে। 

নড়াগাতী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ রাকিবুল ইসলাম মিশান জানান, মিলন আমার স্নেহের ছোট ভাই। সে জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে। ছাত্রদলের আদর্শ ধারণ করে। বিগত আন্দোলনে সে সক্রিয় ভূমিকায় ছিলো। আমি এই হামলার বিচার চাই।

এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সুজন মোল্লা হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, মিলন বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সকল ব্যবস্থা নিবে। আওয়ামীলীগের গত ১৬ বছরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা ছিল এটি। ভারতে বসে শেখ হাসিনা নিজে এসব নির্দেশনা দিচ্ছে। যেটার প্রতিফলন দেখা গেল এ ঘটনায়। তিনি আরও বলেন, সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আন্দোলন করবে ছাত্রদল। নয়তো তাদের যেখানে পাওয়া যাবে সেখানে ধরে উপযুক্ত শাস্তি দিয়ে প্রশাসনের নিকট তুলে দেয়া হবে।  

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমান বলেন, মূলত গ্রাম্য আধপত্যের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। গত ২৪ সেপ্টেম্বর আগে একটা মারামারির ঘটনা ঘটেছিল৷ তার জেরে মিলনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9