কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় ইবি শিক্ষকের বিচার দাবি

১৭ নভেম্বর ২০১৮, ০২:৫৯ PM
কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান

কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ার প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের অবস্থান © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষকের বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ওই শিক্ষকের নাম আলতাফ হোসেন রাসেল।

শনিবার দুপুর ১টার দিকে ওই শিক্ষকের বিচারের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষর্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীরা ফেসবুক থেকে মন্তব্য প্রত্যাহার এবং ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তাদের নিকট লিখিত আবেদন জানায়।

লিখিত ওই আবেদনে শিক্ষার্থীরা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিসংখ্যান বিভাগের শিক্ষক আলতাফ হোসেন রাসেল বর্তমান এবং সাবেক শিক্ষক-শিক্ষার্থীদের যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে করুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদসহ আমাদের বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন করেছেন। আমরা এই করুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে যেন তিনি এই মন্তব্য প্রত্যাহার করেন তার আবেদন জানাচ্ছি।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে আলতাফ হোসেন রাসেল তার ফেসবুকে একটি স্টাটাস দেন। সেখানে তিনি বিশ্ববিদ্যালয় প্রশসন কর্তৃক অনুষদ বৃদ্ধির তীব্র সমালোচনা করেন।

আলতাফ হোসেন রাসেলের ফেসবুক স্ট্যাটাস

 

তার স্ট্যাটাসের কিছু অংশ তুলে ধরা হলো, “অর্গানোগ্রামের অজুহাতে এটা একটা বিভক্তি। এটা ভারসাম্যহীন সম্প্রসারণ, যা দেখতেই সুন্দর দেখাচ্ছে। কিন্তু উদ্দেশ্য পূরণে ও বাস্তবে ততোটা কার্যকরী হবে না। যদি তাই হতো তাহলে এইবার সাইন্স ফ্যাকাল্টির সবগুলো সাব্জেক্টের পরীক্ষা একটি ইউনিটে নেওয়া প্রয়োজন পড়তো না। আর যদি বলি, এক সাথে নেওয়া ঠিক হয়নি, তাহলে আমাদেরকে উত্তর দিতে হবে, কেন এই এক্সপিরিমেন্টটা চালানো হলো! আমাদের শিক্ষাব্যবস্থা তো গোয়ান্তানামো কারগার নয় যে আমাদের মনে যখনই যে উদ্ভট চিন্তা ('শিক্ষা ড্রাগ') আসবে তখনই তা চোখ বন্ধ করে ঘনঘন চালিয়ে দেবো! বিষয়গুলো কিন্তু ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে!”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘লিখিত আবেদনটি হাতে পেয়েছি। শিক্ষার্থীদের আনিত অভিযোগ যাচাই-বাচাই করা হচ্ছে।’

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950