চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবির) ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে আগামীকাল। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি নানা কর্মসূচি হাতে নিয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকী পালন রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর দুপুর ২ টায় উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে ‘সাম্প্রতিক সময়ে শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্জন এবং বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির ধারা অব্যাহত রাখার লক্ষ্যে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় এই বিশ্ববিদ্যালয়টি ১৯৬৬ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় প্রতিষ্ঠিত হয়।