স্থায়ী ক্যাম্পাসে যাচ্ছে রাঙ্গামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৫শ’ কোটি টাকার প্রকল্প প্রস্তাব
১৭ নভেম্বর ২০১৮, ১০:৪৭ AM
লোগো

লোগো

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিমার্ণে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে শেষ হয়েছে জমি অধিগ্রহণের কাজ। করা হয়েছে ডিজিটাল সার্ভে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে ৫০০ কোটি টাকার (ডিপিপি) প্রকল্প প্রস্তাবনা।

জানা যায়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ অনুযায়ী এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ২০১৪-১৫ সালে এটি তার শিক্ষা কার্যক্রম চালু করে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়টি স্থাপনের অনুমোদন দেন। এরপর থেকেই এর বিরোধিতা করে আসছে একাধিক মহল। জনবল নিয়োগ ও শিক্ষার্থী ভর্তি নিয়ে তোলা হচ্ছে বৈষম্য, স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ। দেয়া হয়েছে আন্দোলনের হুমকি। ঘটেছে অপ্রীতিকর ঘটনা। এসবের মধ্যেই বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও শ্রেণী কার্যক্রম চালু করা হয় ২০১৫ সালের শুরুতে। সব রকমের প্রতিবন্ধকতা থাকা স্বত্ত্বেও গত বছরের শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণে ৬৫ একর জমি অধিগ্রহণ করা হয়। শেষ হয়েছে ডিজিটাল সার্ভের কাজও। এবার স্থায়ী ক্যাম্পাস নির্মাণে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে ৫০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা। 

জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য সদরের ঝগড়াবিল মৌজায় এরই মধ্যে ৬৫ একর জমি অধিগ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা হস্তান্তর করা হয়েছে।   

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্যাম্পাসেরা প্রতিটি একাডেমিক, দফতর ও আবাসিক ভবন নির্মাণ করা হবে পার্বত্য অঞ্চলের পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে। স্থাপনাগুলো যাতে এখানকার পরিবেশের জন্য কোনো ক্ষতিকারক বা ঝুঁকিপূর্ণ না হয় সেদিকটা বিবেচনায় রেখে নকশা ও মাস্টারপ্লান তৈরি হয়েছে| বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো তিন তলার অধিক হবে না এবং প্রতিটি ঘর বা ভবন নির্মিত হবে পর্যটন পরিবেশের আদলে দৃষ্টিনন্দন রূপে। এটির নকশা ও মাস্টারপ্ল্যান তৈরির কাজ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও শিক্ষা প্রকৌশল অধিদফতরের দক্ষ প্রকৌশলীরা।

বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫০০ কোটি টাকার অধিক ডিপিপি (প্রকল্প প্রস্তাবনা) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হয়েছে। এই অঞ্চলের মানুষের দীর্ঘ দিনের প্রত্যাশার এই বিশ্ববিদ্যালয়টি নিজস্ব ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে স্বতস্ফুর্তভাবে এগিয়ে চলার কাজ অব্যাহত রয়েছে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে কম্পিউটার ও ব্যবসায় ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ চালু রয়েছে। শহরের শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চলছে। দাফতরিক কাজ চলছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের একটি ভবনে। এছাড়া শহরের শিশু একাডেমি স্কুলে আরও দুইটি কক্ষ নিয়ে বিশ্বদ্যিালয়টির পাঠদান কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে বলে জানা গেছে ।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950