শাবির ‌‌‌বি ইউনিটে অপেক্ষমান তালিকায় ভর্তি ১৮ ও ১৯ নভেম্বর

১৫ নভেম্বর ২০১৮, ০৩:৫৫ PM
শাবিপ্রবি

শাবিপ্রবি © টিডিসি ফটো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ ১ম সেমিস্টারের অপেক্ষমান তালিকা থেকে 'বি' ইউনিটে ভর্তি আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ নভেম্বর থেকে শুরু হওয়া বি ইউনিটের গ্রুপ-১ সাব-ইউনিটে ৯৬০টি আসনের মধ্যে ৭৬১টি এবং গ্রুপ-২ সাব-ইউনিটে ৩০টি আসনের ২৮টি আসন এখনও খালি আছে।

বিবৃতে উল্লেখ করা হয়, ১৮ নভেম্বর রোববার সকাল ৯ টা থেকে বি-১ ইউনিটের অপেক্ষামান তালিকার ১ থেকে ৪০০ পর্যন্ত এবং ২টা থেকে একই ইউনিটের ৪০১ থেকে ৭০০ পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হবে। 

এছাড়াও ১৯ নভেম্বর সকাল ৯টায় একই ইউনিটের অপেক্ষামান ৭০১ থেকে ১১০০ পর্যন্ত এবং দুপুর ২টায় ১১০১ থেকে ১৪০০ পর্যন্ত ভর্তি অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল সাড়ে ৪টায় বি ইউনিটের গ্রুপ-২ এর অপেক্ষামান তালিকা ১ থেকে ৩০ এবং সংশ্লিষ্ট ইউনিটের বিভিন্ন কোটায় অপেক্ষামান তালিকার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা ১ থেকে ১৭, প্রতিবন্ধী কোটা ১ থেকে ৩, পোষ্য কোটা ১-১, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা ১-৯ এবং বি ইউনিটের গ্রুপ-২ এ মুক্তিযোদ্ধা কোটা ১-১ পর্যন্ত ভর্তি করানো হবে।

এদিকে 'বি' ইউনিটের তালিকা প্রকাশ করলেও 'এ' ইউনিটের অপেক্ষামান তালিকা এখনো প্রকাশিত হয়নি।

এছাড়া ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (admission.sust.edu) অথবা ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করেও জানা যাবে।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950