ইবির নতুন তিন অনুষদে ডিন নিয়োগ

১৪ নভেম্বর ২০১৮, ০৪:৫৮ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নতুন তিন অনুষদে ডিন নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এই নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চত করেছেন।

প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন হিসেবে ইলেক্ট্রিকাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মমতাজুল ইসলাম, জীব বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল হক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. নাসিম বানুকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, একাডেমিক কার্যক্রম আরো বেশি গতিশীল করতে গত ১২ নভেম্বর অনুষদ বিন্যাসে পরিবর্তন আনে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতদিন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগ পরিচালিত হতো। এখন থেকে এসব বিভাগ পুনঃবিন্যাস করে আটটি অনুষদের অধীন অন্তর্ভূক্ত করা হয়েছে।

অনুষদ পুনঃবিন্যাস অনুযায়ী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদকে আলাদা করে কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ করা হয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদকে আলাদা করে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জৈবিক বিজ্ঞান অনুষদ করা হয়েছে। এছাড়া ধর্মতত্ত্ব অনুষদ, আইন ও শরীয়াহ অনুষদ এবং ব্যবসায় প্রশসন অনুষদে কোন ধরনের পরিবর্তন আনা হয়নি।

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950