ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের

১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের

ইবিতে উপাচার্য নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীদের

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এসময় তারা ছাত্র আন্দোলনে যেসকল শিক্ষক শিক্ষার্থীদের বিপদে পাশে ছিলেন তাদেরকে উপাচার্য হিসেবে নিয়োগের দাবি জানান।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ নিয়ে ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। 

এসময় তারা 'আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না', 'নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না', 'বসন্তের কোকিলেরা সাবধান', ঢাবি রাবি ভিসি পেল, ইবি কেন পিছিয়ে গেল' সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড হাতে উপস্থিত হয়। 

সমাবেশে তারা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিয়েছে কিন্তু আমাতের উপাচার্য এখনো হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের সময় যে সকল শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেইসকল শিক্ষকদের আমরা ভিসি হিসেবে চাই। আমরা বাইরের কাউকে (বসন্তের কোকিল) আমাদের ভিসি মানি না। বাইরের বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ক্যাম্পাসে উপাচার্য নিয়োগ দিলে আমরা তাকে অবাঞ্ছিত ঘোষনা করবো। আমরা আমাদের ক্যাম্পাসের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য চাই। 

একসঙ্গে স্কুল-কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগে জমজ দু…
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বরিশালে জলাবদ্ধতা নিরসনে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশকে এআই উদ্ভাবনে সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে হবে
  • ০৫ নভেম্বর ২০২৬
কুয়াকাটা সৈকতে শতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান
  • ০৫ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রীর কর্মস্থল বিবেচনায় বদলির সুযোগ চান প্রাথমিক শ…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950