ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষদ বাড়ল তিনটি

১৩ নভেম্বর ২০১৮, ১০:৫৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

একাডেমিক কার্যক্রমে গতি বাড়াতে অনুষদ বিন্যাসে পরিবর্তন এনেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এতদিন বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ৩৩টি বিভাগ পরিচালিত হতো। এখন থেকে এসব বিভাগ পুনঃবিন্যাস করে আটটি অনুষদের অধীন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যলয় প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় ইবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।

দ্য ডেইলি ক্যাম্পাসকে তিনি বলেন, চলতি বছরের মাঝামাঝি সময়ে বিশ্বিবিদ্যালয়ের পূর্ণাঙ্গ অর্গানোগ্রামের অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রনালয়। সে অুনযায়ী এখন থেকে আটটি অনুষদের অধীন সব বিভাগ পরিচালিত হবে। একাডেমিক কার্যক্রমে গতি আনতেই এ উদ্যোগ।

অনুষদ পুনঃবিন্যাসের প্রজ্ঞাপন অনুযায়ী, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদকে আলাদা করে ৫টি করে বিভাগ নিয়ে কলা অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদ করা হয়েছে। বাংলা সাহিত্য, ইংরেজী সাহিত্য, আরবী সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং ফোকলর স্টাডিস বিভাগকে কলা অনুষদভুক্ত করা হয়েছে। আর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত করা হয়েছে অর্থনীতি, রাষ্ট্র বিজ্ঞান, লোক প্রশাসন, উন্নয়ন অধ্যায়ন এবং সমাজকল্যাণ বিভাগ। 

ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদকে পুনঃবিন্যাস করে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং জীব বিজ্ঞান অনুষদ চালু করা করা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদে গণিত, পরিসংখ্যান, পরিবেশবিজ্ঞান ও ভূগোল বিভাগ রাখা হয়েছে।প্রকৌশল ও প্রযুক্তি বিজ্ঞান অনুষদে ইলেকট্রোক্যাল এ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং, ফলিত ক্যামিস্ট্রি এ্যান্ড ক্যামিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সয়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং,ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ রাখা হয়েছে। আর জীব বিজ্ঞান অনুষদে এ্যাপলাইড নিউট্রেশন এ্যান্ড ফুড টেকনোলজি, বায়োটেকনোলোজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসী বিভাগ রাখা হয়েছে।

এছাড়া ধর্মতত্ত্ব অনুষদ, আইন ও শরীয়াহ অনুষদ এবং ব্যবসায় প্রশসন অনুষদে কোন ধরনের পরিবর্তন আনা হয়নি। 

নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
  • ১৮ মার্চ ২০২৬
তারুণ্যের চোখে ঈদ: ভালোবাসা, সম্প্রীতি ও মিলনের বহুরঙা অনুভ…
  • ১৮ মার্চ ২০২৬
‘চাকরির বয়স ৪০ বছর, এই প্রথম কোনো শিক্ষার্থীর হাতে আমাকে মা…
  • ১৮ মার্চ ২০২৬
ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence