জাতীয় বিশ্ববিদ্যালয়
© লগো
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা বুধবার প্রকাশ করা হবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুঠোফোনের এসএমএসের মাধ্যমে ফল বিকেল ৪টা থেকে পাওয়া যাবে। ফল পেতে মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে nu<space>athn<space>roll no. লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতে মেসেজে ফল জানা যাবে। তাছাড়া ফল রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকেও পাওয়া যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু কোন শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক(সম্মান), স্নাতক(সম্মান) প্রফেশনাল ও স্নাতক(পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২০ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে।