বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিল তিতুমীর কলেজের শিক্ষক-কর্মচারীরা

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৬ AM
তিতুমীর কলেজে

তিতুমীর কলেজে © সংগ্রহীত

বন্যার্তদের সহায়তায় ১ দিনের বেতন দিলেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

সব শিক্ষক কর্মচারীদের একদিনের বেতন মোট চার লাখ আট হাজার পাঁচশ উনপঞ্চাশ টাকার অনুদানের চেক সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ত্রাণ তহবিলে জমা দেয়া হয়।

তিনি গণমাধ্যমকে বলেন, সরকারি তিতুমীর কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের এক দিনের বেতনের টাকা প্রধান উপদেষ্টার ফান্ডে জমা দেন।

আরও পড়ুন: ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত চবি শিক্ষার্থী পলাশ মারা গেছেন

জানা গেছে, সব শিক্ষক কর্মচারীদের একদিনের বেতন মোট চার লাখ আট হাজার পাঁচশ উনপঞ্চাশ টাকার অনুদানের চেক সোনালী ব্যাংক পিএলসির মাধ্যমে ত্রাণ তহবিলে জমা দেয়া হয়।

উল্লেখ্য, দেশে চলমান বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত ৪৯ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত মারা গেছেন ৭১ জন।

অভিজ্ঞতা ছাড়াই এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস,…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির সূর্য সেন হলকে জিন্নাহর নামে ফেরানোর দাবি নবাব সলিমুল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অবশেষে পানি শোধনাগার চালু, স্বস্তিতে সুন্দরগঞ্জ পৌরবাসী
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে নতু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল সীলগালা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় একাধিক তারিখ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now