নূর আলমকে ভর্তির যাবতীয় খরচ প্রদান করছেন বিএনপির নেতা মোশারফ হোসেন। © টিডিসি ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘বি’ ইউনিটে ১৪৯তম স্থান অধিকার করেও ভর্তি হওয়া নিয়ে আশংকায় থাকা নূর আলমের ভর্তির যাবতীয় দায়িত্ব নিলেন বগুড়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোশারফ হোসেন।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহীর আটুপট্টিস্থ এনটিভি’র কার্যালয়ে নূর আলমের হাতে ভর্তির যাবতীয় খরচ তুলে দেয়া হয়। এর আগে বগুড়া জেলার কাহালু থানার কানোড়া গ্রামের একজন হতদরিদ্র পরিবারের ছেলে নুরের ভর্তি সংশয় নিয়ে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট দেন রাবি আইবিএ অধ্যাপক মোহা. হাছানাত আলী।
এ সময় রাবি আইবিএ’র অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীসহ এনটিভির রাজশাহী ব্যুরো প্রধান স ম সাজুসহ বেশ কয়েকজন রাবি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. মোহা. হাছানাত আলীর ফেসবুক পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেন মোশারফ। ২০১৭ সালে এই অধ্যাপকের প্রচেষ্টা আইবিএ’র এক শিক্ষার্থীকে ভর্তি হতে সাহায্য করে।