রাজশাহী বিশ্ববিদ্যালয়

চাঁদা আদায়ের এ কেমন পন্থা ছাত্রলীগের!

০৯ নভেম্বর ২০১৮, ০১:১৭ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে আবাসিক হলে জিম্মি করে অভিনব উপায়ে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের ১৯১ নম্বর কক্ষের এ ঘটনা ঘটে। অভিযোগের পরেও এ বিষয়ে কোন ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

ভুক্তভোগী শিক্ষার্থী আল ফারুক বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচণ্ডীর এক মেসে থাকেন।  তাকে জিম্মি করে ২০ হাজার টাকা আদায় করে অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাফিউর রহমান শাফি।  শাফি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও ফারসি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। চাঁদা আদায়ের শাফির সাথে ছিল নাইম ইসলাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের অপর এক শিক্ষার্থী।  

ভুক্তভোগী ফারুক জানায়, ‘‘গত দুইদিন আগে থেকে আমার বিভাগের বড় ভাই নাইম আমাকে বলে আসছে, আমাকে সোহরাওয়ার্দী হলের বড় ভাইদের সঙ্গে পরিচয় করিয়ে দিবেন তিনি। আমি বললাম, আমার পরীক্ষা চলছে, আমি যেতে পারবো না। পরে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় জোর করলে আমি তার সঙ্গে সোহরাওয়ার্দী হলে আসি। হলে আসা মাত্রই আমাকে ১৯১ নম্বর কক্ষে নিয়ে দরজা লাগিয়ে দিয়ে শাফিন বলে, তোর ফোনটা দে। পরে ফোন নিয়ে ফেইসবুক লগইন করে বলেন, ‘তুই শিবির করিস, তুই এই পেইজে লাইক দিছোস’। আমি শিবির করি না, এটা তাদেরকে বলি। তারা আমাকে মারতে থাকে। চড়-থাপ্পড় মারে। একপর্যায়ে রড দিয়েও পিঠে আঘাত করে।’’

ফারুক বলেন, ‘‘পরে একপর্যায়ে সেখান থেকে বাঁচতে হলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে দাবি করে। পরে আমি আমার বাবাকে ফোন দিই। বাবা ১০ হাজার টাকা পাঠায় এবং আমার বড় ভাই ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠায়। তারা পরে আমাকে ছেড়ে দিয়ে বলে, এই কথা যদি বলিস, তবে তোর খবর আছে?”

এ ঘটনা জানা পর রাত ১১ টার দিকে সাংবাদিকরা ফোন দিলে ঘটনাস্থলে আসেন শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। ওই হলের গেস্ট রুমে আল ফারুকসহ সাংবাদিকদের সঙ্গে বসেন। পরে টাকা পাঠানোর বিকাশ নম্বরে ফোন দিয়ে এ বিষয়ে নিশ্চিত হন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা শাফিন বিষয়টি প্রথমে অস্বীকার করে বলেন, ‘আমাকে ফাঁসানো হচ্ছে। আমি টাকার কোনো খবর জানি না। কিন্তু একটু পরেই সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে সব স্বীকার করে নেয়। তিনি বলেন, ‘সব টাকা নাইমের কাছে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু ২০ হাজার টাকা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আগে টাকা উদ্ধার করতে হবে। টাকা তো নাইমের কাছে। নাইম ছাত্রলীগের কেউ না। কাল (শুক্রবার) রাত ৮টায় এ হলের এখানেই ফারুকের ২০ হাজার টাকা আপনাদের (সাংবাদিকদের) উপস্থিতিতে দেওয়া হবে। আর নাইমের বিরুদ্ধে অপহরণ বা অন্য কোনো মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।’

এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ঘটনাস্থলে আসেননি। এমনকি শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়ে জানালেও দায়িত্ব নিতে চাননি বলে অভিযোগ করেন হলের শিক্ষার্থীরা।

জানতে চাইলে তিনি বলেন, “আমি ওই ছেলেকে (ফারুক) ফোন দিয়েছি সকালে। তার পরিবারের বাবার সঙ্গে কথা বলার চেষ্টা করছি।  অভিযুক্তদের পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”। 

ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
বিইউবিটিতে অনুষ্ঠিত হলো জাতীয় রোবটিকস প্রতিযোগিতা ‘ফাস্টরোব…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950