কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ সেশনের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। এ বছর ১০৪০ টি আসনের মধ্যে ৬৫ জন শিক্ষার্থী কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় মোট ৬৫ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: আবু তাহের বলেন, ‘এ বছর মোট ৬৫ জন শিক্ষার্থী কোটায় ভর্তি হতে পারবেন। মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি ও অ-উপজাতি কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, পোষ্য কোটা এবং বিকেএসপি কোটায় শিক্ষার্থীরা সুযোগ পাবেন।’
উল্লেখ্য, আগামীকাল শুক্রবার বিকাল ৩ টায় ‘বি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরদিন শনিবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং একই দিন বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্র্থী। যেখানে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬১ জন শিক্ষার্থী।